স্যামসাংয়ের নতুন ডিসপ্লে `ইয়োম'
কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং অ্যামোলিড প্রযুক্তির ডিসপ্লে তৈরি করছে। স্যামসাংয়ের তৈরি নতুন এই ডিসপ্লে নমনীয় ও সহজেই ভঁাজ করা যাবে। প্রতিষ্ঠানটি এই ডিসপ্লের নাম দিয়েছে `ইয়োম'। স্যামসাংয়ের মোবাইল ডিসপ্লে ওয়েবসাইটে নতুন এই ডিসপ্লে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, `ইয়োম' নামের ডিসপ্লের জন্য যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসে আবেদন করেছে স্যামসাং।স্যামসাংয়ের ওয়েবসাইটে অ্যামোলিড প্রযুক্তির ইয়োমের সঙ্গে বর্তমানে বাজারে থাকা এলসিডি ডিসপ্লে ও ওএলইডি ডিসপ্লের তুলনা করা হয়েছে। ইয়োমের সঙ্গে এলসিডি ও ওএলইডির পার্থক্য হচ্ছে, ইয়োম তৈরিতে কাচের বদলে ফিল্ম ব্যবহার করা হয়েছে। স্যামসাংয়ের দাবি,ডিসপ্লে তৈরিতে ফিল্ম ব্যবহার করায় ডিসপ্লে আরও হালকা-পাতলা, নমনীয় হবে। এই ডিসপ্লে সহজে ভাঙবে না।চলতি বছরের শেষ নাগাদ স্যামসাংয়ের স্মার্টফোন ও ট্যাবলেটে এই ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। `ইয়োম' ডিসপ্লে ছাড়াও নতুন আরেকটি ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করছে স্যামসাং। `লিকুয়াভিস্তা ইলেকট্রোওয়েটিং' নামের ডিসপ্লেটি ২০১৩ সালে বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।